বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
আইনজীবী এম কামাল উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তিনি মাস খানেক ধরে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার ওই বাসাটি ভাড়া নেন।
শুক্রবার রাতে সেই বাসায় স্থানীয় কিছু লোকজন জড়ো হন। পরে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বিডিনিউজ টোঢেন্টিফোর ডটকমেক বলেন, “কামাল উদ্দিনকে আমরা হেফাজতে নিয়েছি। গত রাতে স্থানীয়দের সাথে উনার কথা কাটাকাটি হয় জেনে আমরা সেখানে যাই।
“উনি এখনো হেফাজতে আছেন। স্থানীয়দের কোন অভিযোগ আছে কি না, সেটা যাচাই করা হচ্ছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মাস খানেক আগে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা এম কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতিও দাবি করেন তিনি।
এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে ফেইসবুকে ভিডিও প্রচার করেন তিনি।
ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক
ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না
ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?
গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

