বিপ্লব ও সংহতি দিবসে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আলোচনা সভা

সভায় দিবসটির তাৎপর্য, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, খালেদা জিয়ার সংগ্রাম ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কথা বলেন প্রেস মিনিস্টার।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে পতাকা উত্তোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভারতের নয়া দিল্লিতে আলোচনা সভা করেছে বাংলাদেশ হাই কমিশন।

শনিবার এ সভা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, সভায় দিবসটির তাৎপর্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, পররাষ্ট্রনীতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে আলোকপাত করেছেন হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

নয়া দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান কমার্স কাউন্সিলর ইফতেখারউদ্দিন শামীম ও সহকারী ডিফেন্স অ্যাডভাইজার লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ।

মিশনের এইচওসি মাহমুদুল হকের পরিচালনায় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় মিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

জাতীয়