ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

(বা থেকে) জোবায়ের হোসেন শাকিল, আবু সাইদ ফারহান এবং সুজাউদ্দৌলা সুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে জোবায়ের হোসেন শাকিলকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

ময়মনসিংহ দক্ষিণ জেলার সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আবু সাইদ ফারহানকে সভাপতি এবং নাইমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য হলেন- সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মুন।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ছয় সদস্যবিশিষ্টি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যারা হলেন- সিনিয়র সহসভাপতি রবিউল কবীর বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান ডুনন, সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন করেন। ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

জাতীয়