মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত দিনে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনোনয়নপত্র জমার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করার সুযোগ থাকবে এবং আপিল নিষ্পত্তি হবে আগামী ২৯ অক্টোবর। এ ছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনীতি