ম্যাকাওকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ইনজামুল হক মুস্তাকিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। ইনজামুল হক মুস্তাকিমের নৈপুণ্যে ম্যাকাওকে হারিয়ে মূল পর্বে খেলার আশাও বাঁচিয়ে রেখেছে লোডভিক ডি ক্রুইফের দল।

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার ম্যাকাওকে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। ৫৫তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন মুস্তাকিম।

তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হারের পর, বায়েজিদ-মুস্তাকিমরা ভুটানের বিপক্ষে জিতেন ৪-০ গোলে।

‘সি’ গ্রুপের টেবিলে এ মুহূর্তে ৭ করে পয়েন্ট স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ আগামী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে।

বাছাইয়ের সাত গ্রুপের সেরা দল পাবে মূল পর্বের টিকেট।

একই দিনে ভুটানের মুখোমুখি হবে সিরিয়া।

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

জাতীয়