রিজার্ভ থেকে ১২৪ টাকা ৫০ পয়সা দরে ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৬ নভেম্বর) এই ডলার বিক্রি করার পর রেমিট্যান্স হাউজগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আরেকটু কম দরে ডলার বিক্রি করেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন। জানা যায়, সকালে ১২৪ টাকা ৯০ পয়সা দরে রেমিট্যান্স হাউজ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছিল। দুপুরে নিলাম হওয়ার পর ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সায় বিক্রি করেছে।
একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, সোমবার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করার পর ডলারের দর কিছুটা কমে এসেছে। যদিও এদিন পেমেন্টের চাপ কম ছিল। এদিন পেমেন্ট করা হয় ১২৫ টাকা থেকে ১২৫ টাকা ১০ পয়সা দরে।
গত সপ্তাহে ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়ে যায়। বাণিজ্যিক ব্যাংকগুলো ১২৫ টাকা ১০ পয়সা থেকে ১২৫ টাকা ১৫ পয়সা দরে রেমিট্যান্স কিনেছিল। এরপর বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার ২০০ মিলিয়ন ডলার নিলামে বিক্রি করার পর, সেখান থেকে দর কিছুটা কমে আসে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.


