তারেক-শি জিনপিং বৈঠক করিডরের প্রস্তাব চীনের

তারেক-শি জিনপিং বৈঠক করিডরের প্রস্তাব চীনের

মালয়েশিয়া ও চীনে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিন শুক্রবার সকালে প্রধানমন্ত্রী চীনের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

এ বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক সংযোগপথ গঠনের প্রস্তাব দিয়েছে বেইজিং। একই সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং ব্রিকস সদস্যপদের বিষয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, তাঁর দেশ সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি বজায় রেখেছে সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর এক্স হ্যান্ডেলে তারেক রহমান ও শি জিনপিংয়ের ছবি দিয়ে এসব কথা লিখেছেন। তিনি আরও লিখেন, বিশ্ব পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, করিডরের প্রস্তাব চীনেভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে। বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থনের কথা জানান চীনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিষয়ে বাংলাদেশের অবস্থানকেও সমর্থন করেন।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ