উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাব্বির হোসেন (২৪)। কিন্তু জন্মনিবন্ধন নিয়ে পড়েছেন চরম ভোগান্তিতে। জন্মের দিন কেন জন্মনিবন্ধন করা হয়নি? জন্মনিবন্ধন সার্টিফিকেট ইস্যুর তারিখ ভিন্ন হওয়ায় ঝামেলায় পড়েছেন। এখন সমস্যা সমাধানে রাজধানীর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ঘুরছেন তিনি। সাব্বির বলেন, ‘আমার জন্মের দিন জন্মনিবন্ধন করা হয়নি। কেন দেরিতে করা হয়েছে এটা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের জন্য জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সবই লাগবে। দুই জায়গায় বাবার নামের বানান ভিন্ন। এজন্যও জটিলতা তৈরি হয়েছে। তাই সমস্যা সমাধানে এখানে এসেছি।’ সরেজমিন রাজধানীর সচিবালয়-সংলগ্ন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ঘুরে দেখা যায়, নামের বানান সংশোধনের পাশাপাশি অনেকেই এসেছেন বয়সের তারিখ সংশোধন করতে। কেউ কেউ সাল পরিবর্তন করে বয়স কমানোর জন্য ঘুরছেন বিভিন্ন দপ্তরে। জন্মের পর নিবন্ধন করতে দেরি করায় তৈরি হচ্ছে নানামুখী জটিলতা। হাসপাতালে জন্ম হলেও সেখানে নিবন্ধনের ব্যবস্থা নেই। জন্মনিবন্ধনের যাবতীয় কার্যক্রম চলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায়। দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় না থাকায় জন্মনিবন্ধনে পিছিয়ে পড়ছে দেশ। শুধু তাই নয়, মৃত্যু নিবন্ধনেও গতি নেই। সমন্বয়হীনতার মারপ্যাঁচে সেবা নিতে গিয়ে বাড়ছে ভোগান্তি।বিস্তারিত


