জাতীয় ডেস্ক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলন’-এর সমাপনী দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দুই দিনব্যাপী (২০-২১ জুলাই) এই সম্মেলনের আয়োজন করে। মঙ্গলবার সফলভাবে সম্মেলনের কাজ শেষ হয়।
সম্মেলনে মার্কিন সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেল ছাড়াও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০টি দেশের পুলিশ প্রধানসহ মোট ১০৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা জোরদার, আন্তঃদেশীয় অপরাধ দমন এবং সাইবার স্ক্যাম সেন্টারগুলোর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের কৌশল নিয়ে আলোচনা করা হয়।


