ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়ানোর আগ্রহ স্বীকার করল ইন্টার মিলান

ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়ানোর আগ্রহ স্বীকার করল ইন্টার মিলান

খেলাধুলা ডেস্ক

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে টটেনহ্যাম হটস্পার থেকে দলে ভেড়ানোর আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে এই তারকা ফুটবলারের প্রতিনিধি ও ইংলিশ ক্লাবটির সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে মিলান কর্তৃপক্ষ।

ইন্টার মিলানের ক্রীড়া পরিচালক পিয়েরা আউসিলিও জানান, রোমেরোকে দলে পেতে ক্লাবটি গভীরভাবে আগ্রহী এবং এর অংশ হিসেবে তাঁর এজেন্ট ও টটেনহ্যামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে রোমেরোর দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনার মধ্যে ইতালিয়ান ক্লাবটির এই বক্তব্যের পর আলোচনা নতুন মাত্রা পেল। তবে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে বিক্রির বিষয়ে টটেনহ্যাম এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

খেলাধূলা শীর্ষ সংবাদ