জাতীয় ডেস্ক
অবৈধ অনুপ্রবেশ ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। বৃহস্পতিবার ভোরে ‘আমনি এয়ারের’ একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে কর্মসংস্থানের উদ্দেশে ঢাকা ছাড়ার পর তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরু হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেন। বৈধ নথিপত্র পরিচালনায় ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ডিপোর্ট করা হয়। বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা ও বেসরকারি সংস্থা ব্র্যাকের জরুরি সহায়তা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।


