ইউটিউবে আসছে নাটক ‘ছোট ছেলে’, সূচনা সান মাল্টিমিডিয়ার

ইউটিউবে আসছে নাটক ‘ছোট ছেলে’, সূচনা সান মাল্টিমিডিয়ার

বিনোদন ডেস্ক

আনিসুর রহমান রাজিবের পরিচালনায় ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নির্মিত নতুন নাটক ‘ছোট ছেলে’ বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। এই নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে কেন্দ্র করে নাটকটি নির্মিত হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ খান ও ঝুনা চৌধুরী।

অভিনেতা আরশ খান নাটকটিকে জীবনঘনিষ্ঠ ও আবেগঘন হিসেবে বর্ণনা করেন। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল মানসম্মত গল্প ও নির্মাণের জন্য প্রযোজনাটির সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। দেশীয় সংস্কৃতি ও মৌলিক গল্পকে আধুনিক আঙ্গিকে পরিবেশন করাই সান মাল্টিমিডিয়ার মূল লক্ষ্য।

বিনোদন শীর্ষ সংবাদ