নবায়ন নয়, গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি বাস্তবায়ন চায় বাংলাদেশ। যেখানে থাকবে গ্যারান্টি ক্লজ, রক্ষা হবে দেশের স্বার্থ।’

বৃহস্পতিবার সকালে রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চলতি বছরে শেষ হচ্ছে এই নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি। এরপর চুক্তিটি নবায়ন হবে নাকি নতুন করে চুক্তি হবে, সেই প্রশ্ন উঠছে।

এ্যানি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর। নদীদূষণের মূল কারণ বের করা উচিত।

জাতীয়