রতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি পূর্ণ ও নিঃশর্ত সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

রতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি পূর্ণ ও নিঃশর্ত সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

রাজনীতি  ডেস্ক

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি পূর্ণ ও নিঃশর্ত সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক খোলা চিঠিতে এই আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানানো হয়।

চিঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করে উল্লেখ করে যে, ন্যায়বিচার, মানসম্মত শিক্ষা, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় শিক্ষার্থীদের এই সংগ্রাম বিশ্বের বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে। ভৌগোলিক সীমানা পেরিয়ে এই আন্দোলন বর্তমানে দক্ষিণ এশীয় অঞ্চলে নিপীড়নের বিরুদ্ধে তরুণ সমাজের অধিকার আদায়ের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আন্দোলন দমনে যেকোনো ধরনের দমন-পীড়ন, সহিংসতা ও অবিচার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পরিচালিত সব ধরনের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঐতিহাসিক প্রেক্ষাপটে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তরুণ ও শিক্ষার্থীদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। বর্তমান শিক্ষার্থীদের এই সাহসিকতা ও দৃঢ় অবস্থান ভবিষ্যতে অধিকার আদায়ের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

খোলা চিঠির শেষ অংশে আন্দোলনরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, পারস্পরিক ঐক্য এবং তাদের উপস্থাপিত ন্যায্য দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। একইসঙ্গে নীতিগত অবস্থানের ওপর ভিত্তি করে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ভারতীয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায় দলটি।

রাজনীতি শীর্ষ সংবাদ