জাতীয় সংসদে আরো ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে আরো ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

বাংলাদেশ ডেস্ক
জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম নতুন এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এর মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ এই কমিটিগুলো গঠিত হলো।
সংসদীয় গণতন্ত্রে মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডের ওপর নজরদারি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট খাতের নীতিগত দিকনির্দেশনা প্রদানে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠিত নতুন কমিটিগুলোতে বিভিন্ন সংসদ সদস্যকে সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মোসাম্মৎ শামীমা সুলতানা, মোহাম্মদ গোলাম রসূল এবং মোহাম্মদ রায়হান সাঈদী।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান এবং আতিকুর রহমান মুজাহিদ।
রকিবুল ইসলামকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। কমিটিতে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মাছুম মোস্তফা ও মোহাম্মদ আবু তালিব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কলিম উদ্দিন আহমেদ। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. আবুল খায়ের ভূইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ হানজালা ও ওবায়দুল্লাহ সালাফী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে মো. আমানউল্লাহ আমানকে সভাপতি করে। কমিটির সদস্যরা হলেন মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবু, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ জি কে গউছকে। এই কমিটির সদস্যরা হলেন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে নাসের রহমানকে সভাপতি করে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম জামাল। এই কমিটির অন্য সদস্যরা হলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মোহাম্মদ শামীম কায়সার আতাউর রহমান খান, নূরুল আমিন, নিপুণ রায় চৌধুরী, সুবর্ণা সিকদার, মো. নূরুল আমিন, মো. আবুল হাসান ও মো. আব্দুল খালেক।
এছাড়া সেলিমা রহমানকে সভাপতি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা এবং বিলকিস বেগম।
গঠিত এসব স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করবে এবং নীতি নির্ধারণী বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে বলে সংসদীয় সূত্রে জানা গেছে।
জাতীয় শীর্ষ সংবাদ