রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৯৩ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ১২ জন, সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে । অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩২৯১ পিস ইয়াবা, ১টি শটগান, ১টি প্রাইভেট কার, ১জন ভিকটিম, ১৫টি মোবাইল ও ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

