জাপানে ‘লজিস্টিকস হাব’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

তিনি এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্রও পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের চিবা প্রিফেকচার অঞ্চলের ইচিকাওয়া শহরে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাপানের নিটসু ‘লজিস্টিকস হাব’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় চিবা প্রিফেকচার অঞ্চলের ইচিকাওয়া শহরে প্রধানমন্ত্রী নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

নিটুস লজিস্টিক হাব মূলত নিপ্পন এক্সপ্রেস কোম্পানির অধীনে পরিচালিত একটি অত্যাধুনিক ও কৌশলগত মাল্টি-মডেল লজিস্টিক কেন্দ্র।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী।

এর আগে প্রধানমন্ত্রী জেবার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে আছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এ দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা আসে।

যৌথ ঘোষণায় বৈশ্বিক বাস্তবতার নিরিখে নিজেদের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে বিশেষ অংশীদারত্বমূলক উদ্যোগ ‘বিগ-বি’ এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছে দুই দেশ।

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

জাতীয়