প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। জোমেল ওয়ারিকেনের ফাইফারে ঘুর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা। ৫৯ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা।

এদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌছাতে মাত্র ১ রান প্রয়োজন ছিল নার্ভাস নাইনটি নাইনে থাকা সাদমানের। দিনের দ্বিতীয় বলেই পেয়ে যান সেই কাঙ্ক্ষিত রান। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তিলে নেন সাদমান। সবশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। অবশ্য এরপর টিকতে পারেননি উইকেটে। ১০৫ রান করে ফেরেন বিশপের শিকার হয়ে।

ইনিংস লম্বা করতে ব্যর্থ হন তাওহীদ হৃদয়। এরপর জোমেলের আর্ম বলে বোল্ড হয়েছেন ১৫ রান করা মিরাজ। লিটনকে সঙ্গ দিতে পারেননি লোয়ার অর্ডার এবং টেইল এন্ডের কোন ব্যাটারই । শেষ ব্যাটার হিসেবে ওয়ারিকেনের শিকার হন শরিফুল ইসলাম , লিটন অপরাজিত থাকেন ৩৪ রানে।

সফররতদের পক্ষে ৫৩ রানের খরচায় ৫টি উইকেট তুলে নেন ওয়ারিকেন।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/sports/5939-20261029

জাতীয়