অনলাইন ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
৩ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনের উদ্বোধন করার কথা রয়েছে।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৪ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য এক্সপোটি উন্মুক্ত রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী এক্সপোর উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।
এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানো এবং ছাদসহ অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করার বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

