“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ- এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী,” বলেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে।
মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা বলা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্বে আনার কথা বলা হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে।
প্রজ্ঞাপনে মসিউর রহমানকে সরানোর কারণ তুলে ধরা না হলেও গত রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে আলোচিত হন তিনি।
‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “…করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ- এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।”
তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়ালে আলোচনা হয়। এর দুদিনের মাথায় তাকে দায়িত্ব থেকে সরানো হল।
পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস
তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ
হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয়
ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ের বৈশ্বিক গুরুত্ব

