বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: সিলেট টেস্ট, তৃতীয় দিন

বড় সংগ্রহের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে খুব বেশি রান করতে দেয়নি বাংলাদেশ। তবে ব‍্যাটিংয়ে স্বস্তিতে নেই তারা। সিলেট টেস্টে লড়াইয়ে থাকতে তৃতীয় দিন রান করতেই হবে তাদের।

৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রানে শনিবার তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

৮০ বলে দুই চারে ২৯ রানে খেলেছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৫৬ বলে দুই চারে ব‍্যাট করছেন ১৯ রানে। তাদের জুটিতে ১০৪ বলে এসেছে ৩৭ রান।

ফিল্ডিংয়ের সময় অ‍্যাঙ্কেলে চোট পাওয়ায় ব‍্যাটিংয়ে নামেননি সাদমান ইসলাম। প্রথম ইনিংসে ব‍্যাটিংয়ে নামবেন না তিনি। পরের ইনিংসে নামতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

এখনও ২৬৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ব‍্যবধান কমিয়ে আনতে ক্রিজে থাকা দুই ব‍্যাটসম‍্যানের পাশাপাশি লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০ ওভারে ৮৮/৩ (তানজিদ ১৬, নাঈম ৫, শান্ত ১৮, হৃদয় ২৯*, মুশফিক ১৯*; সিলস ৯-২-২৪-১, জোসেফ ৯-৪-২৪-১, গ্রেভস ৬-২-১০-১, ওয়ারিক‍্যান ১২-৫-১৯-০, বিশপ ৩-০-৮-০, চেইস ১-০-২-০

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

জাতীয়