গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে অনুদানের পরিমাণ ছিল দুই কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সচিবালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তিনি এ অনুদানের চেক তুলে দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন।
তিনি বলেন, গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে অনুদানের পরিমাণ ছিল দুই কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন করেন। বুধবার সেই অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এ অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছর ২৫ ডিসেম্বর বড়দিন উদ্যাপন করবেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?
আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

