পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ‘আনন্দের সঙ্গে’ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট অনুঢ়া এবং ২০২৭ সালের শুরুতে ওই সফরের জন্য প্রতীক্ষায় থাকার কথা বলেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সরকারপ্রধানের আমন্ত্রণপত্র তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ‘আনন্দের সঙ্গে’ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট অনুঢ়া এবং ২০২৭ সালের শুরুতে ওই সফরের জন্য প্রতীক্ষায় থাকার কথা বলেছেন।
বুধবার সকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সচিবালয়ে অনুঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন দুদিনের সফরে কলম্বোতে যাওয়া হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌজন্য সাক্ষাতে দুদেশের দীর্ঘদিনের সম্পর্কে এবং এক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
“সেই সম্পর্ককে গভীর করতে এবং তাদের উত্তরাধিকার এগিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছার কথাও বৈঠকে জানিয়েছেন তিনি।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং দারিদ্র্য কমানোর উদ্দেশ্যে নেওয়া ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
জনগণকেন্দ্রিক উন্নয়নের মডেল হিসাবে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য ব্যবহার নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া উদ্যোগকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নজরে আনেন তিনি।
বাংলাদেশ সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ উদ্যোগের কথাও আলোচনায় তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশসহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
“দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় সব পর্যায়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সহযোগিতা আরও দৃঢ় করার উপর বৈঠকে জোর দিয়েছে প্রতিমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
দুদেশের জন্য সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের রাজনৈতিক পরিবর্তন এবং দুদেশের সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় দুদেশের সরকারের নেওয়া উদ্যোগের কথা স্মরণ করেন উভয় মন্ত্রী।
পরস্পর স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয়ে পর্যালোচনার জন্য দুদেশের উচ্চ পর্যায়ে হওয়া সফরগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার জন্য ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা জয়েন্ট কনসালটেটিভ কমিশন ফর কম্প্রিহেনসিভ কোঅপারেশন’ প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারকেও সই করেন দুই মন্ত্রী।
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?
আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

