ওই কয়েদি দুপুরে কারাগারের ভেতরে হঠাৎ ‘অসুস্থ হয়ে পড়েন’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ওই কয়েদির নাম মো. হারুন অর রশিদ (৬০)। তিনি রাজবাড়ী জেলার সদর থানার রসুলপুর গ্রামের মৃত হোসেন ভূঁইয়ার ছেলে। তার কয়েদি নম্বর ৩৭৩৯/এ।
রশিদকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমন বলেন, এই কয়ে;ই রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একটি মামলায় সাজা পেয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
“আজ দুপুর ২টার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমিসহ অন্যান কারারক্ষীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পরিদর্শক হাবিবুর।
প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা
মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

