আর্জেন্টিনা-মিশর মহারণ: মেসিকে নিয়ে ভাবছে না সালাহরা

আর্জেন্টিনা-মিশর মহারণ: মেসিকে নিয়ে ভাবছে না সালাহরা

খেলাধুলা ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকা অঞ্চলের পরাশক্তি মিশর। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার, অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি মিশরের সামনে।

ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ভাবনার চেয়ে নিজেদের শক্তির ওপর গুরুত্বারোপ করেছেন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রতিপক্ষ দলে বিশ্বসেরা তারকা থাকলেও মিশরের নিজস্ব পরিকল্পনা ও বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তবে এই বক্তব্যের মাধ্যমে তিনি কোনো ব্যক্তিগত তুলনা করতে চাননি, বরং দলের ২৬ জন খেলোয়াড়ের সম্মিলিত গুরুত্ব ও প্রতিজ্ঞার বিষয়টি ফুটিয়ে তুলেছেন।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইতোমধ্যে টুর্নামেন্টে সাতটি গোল করে দলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেছেন তিনি। স্বাভাবিকভাবেই নকআউট পর্বের এই ম্যাচে আর্জেন্টিনাকে ফেবারিট হিসেবে বিবেচনা করছেন ফুটবল বিশ্লেষকরা।

বিপরীতে মিশরের আক্রমণের মূল স্তম্ভ হিসেবে থাকছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তবে মিশরীয় কোচিং স্টাফের মতে, কেবল একক নৈপুণ্যের ওপর ভরসা না করে পুরো দলের সমন্বিত পারফরম্যান্সের মাধ্যমেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে চান তারা। নকআউট পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করায় মিশরীয় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। প্রথম দিন থেকেই কেবল অংশগ্রহণ নয়, বরং টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়াই করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে মিশর।

খেলাধূলা শীর্ষ সংবাদ