বাসাবাড়িতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিবন্ধিত–অনিবন্ধিত অসংখ্য প্রতিষ্ঠান বাসাবাড়িতে পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগের কাজ করছে। নেই কোনো নজরদারি।
বাসাবাড়িতে মশা-মাছি, তেলাপোকা, ছারপোকা, ইঁদুরসহ নানা পোকামাকড় নিধনে কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। কেউ বালাইনাশক প্রতিষ্ঠানের মাধ্যমে, আবার কেউ দোকান বা রাস্তার পাশের হকার থেকে কীটনাশক কিনে বাসায় ব্যবহার করেন। অথচ এসব কীটনাশক বাসাবাড়িতে ব্যবহারের…






