ভারত অত্যন্ত শক্তিশালী এবং দেশের গোয়েন্দা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। এ প্রসঙ্গে স্পাই থ্রিলারধর্মী সিনেমা ‘ধুরন্ধর’ দেখার পরামর্শ দেন তিনি।
বালো রাজা বলেন, ধুরন্ধর সেনেটাপি নিশ্চয়ই দেখেছেন। ছবিটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারতের গোয়েন্দা সক্ষমতা কতটা বেড়েছে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) ইটানগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী বলেছেন, ভারত ‘খুব শক্তিশালী’ দেশ এবং দেশের গোয়েন্দা সক্ষমতা অনেক বেড়েছে। নিজের বক্তব্যের সমর্থনে বলিউডের গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’ দেখার পরামর্শও দিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বলছে, চীনা সেনাদের সঙ্গে সীমান্তে উত্তেজনার বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) প্রধান শত্রুজিৎ সিং কাপুরের বক্তব্যের জবাবে অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা এসব কথা বলেন।
গত মঙ্গলবার ইটানগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবিষয়ক, ভূমি ব্যবস্থাপনা ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী বালো রাজা বলেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কেন এমন বক্তব্য দেবেন, যাতে ভারতকে দুর্বল বলে মনে হতে পারে?
তিনি বলেন, ‘আপনি যখন মহাপরিচালক, তখন এ ধরনের বক্তব্য দেবেন কেন? নিজেকে দুর্বল ভাবছেন কেন? ভারত খুব শক্তিশালী। আপনারা নিশ্চয়ই ‘ধুরন্ধর’ সিনেমাটি দেখেছেন। সিনেমাটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারতের গোয়েন্দা সক্ষমতা কতটা বেড়েছে।’
অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে বলে আইটিবিপি প্রধান কাপুরের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই বালো রাজা এসব কথা বলেন।

