শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার

অস্ট্রেলিয়ার সংসদে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন সিনেটর ফাতিমা পেম্যান। সংসদে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে বিতর্ক চলাকালে তার কোলে ছিল ছোট্ট মেয়ে আলিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিবেশনে ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তার পেছনে বসা আরেক সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলতে থাকেন। শিশুটিকে হাসাতে নানা মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করেন তিনি। সংসদের আনুষ্ঠানিক পরিবেশে এই মিষ্টি মুহূর্তটি নজর কেড়েছে অনেকের।

ফাতিমা অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের স্বতন্ত্র সিনেটর। চলতি বছর দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়ে ইতিহাস গড়েন তিনি। সংসদে শিশুকে সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ায় কর্মজীবন ও মাতৃত্ব একসঙ্গে সামলানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

আন্তর্জাতিক