নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে গত ১০ বছরের মধ্যে প্রথমবার বিরোধী দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা সকল পক্ষকে সংযত থাকতে এবং নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি, যেখানে জনগণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার ভোগ করতে পারে।’

তিনি বলেন, জাতিসংঘ সব দলকে নির্বাচনসংক্রান্ত অভিযোগসমূহের প্রতিকার শান্তিপূর্ণভাবে এবং আইনগত প্রক্রিয়ায় করার জন্য অনুপ্রাণিত করে।

বিবৃতিতে ‘নির্বাচনী প্রচারণাকালে ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়।’

স্টেফান ডুজারিক বলেন, সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ