বিশ্বে করোনায় একদিনে মৃত্যু প্রায় ২ হাজার

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু প্রায় ২ হাজার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে দৈনিক সংক্রমিত রোগী ও প্রাণহানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে সংক্রমিত হয়ে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ।

এই সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে।

অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, রাশিয়া, কানাডা ও ফ্রান্স।

বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১ কোটি ৫২ লাখ। মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৬৯ হাজার।

করোনাভাইরাস সংক্রান্ত তথ্যের হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৬৯ হাজার ২৭৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩ হাজার ৫১৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১৭ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৬৯২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ২২২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৩৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৩০৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৩ হাজার ৫১১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২৫ জন এবং মারা গেছেন ১১৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ৩৭৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ২২৭ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২০ লাখ ৯০ হাজার ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৫ হাজার ৫৪৬ জন মারা গেছেন।

আন্তর্জাতিক স্বাস্থ্য