৩০৪ কোটি টাকা লোপাটে নর্থ সাউথের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

৩০৪ কোটি টাকা লোপাটে নর্থ সাউথের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশের শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিমউদ্দিন ও চার সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৫ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সংস্থাটির উপ-পরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- আজিম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এম.এ. কাশেম, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, বেনজীর আহমেদ, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, মিসেস রেহানা রহমান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, মোহাম্মদ শাহজাহান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, আমিন মালেক হিলালী, ব্যবস্থাপনা পরিচালক, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লি.।

এজাহারের বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলেন বোর্ড অব ট্রাস্টিজ। উক্ত বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস (রুলস এন্ড রেগুলেশনস) অনুযায়ী, বিশ্ববিদ্যালয় একটি দাতব্য, কল্যাণমূখী, অবাণিজ্যিক ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা ম

শিক্ষা