সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তনের নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তনের নির্দেশ

অর্থনীতি ডেস্ক

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বিল থেকে আয়কর কর্তনের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন সোমবার (১০ নভেম্বর) এক পত্রে এ নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়, চলতি অর্থবছরে যেসব পুরুষ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়করমুক্ত সীমা অতিক্রম করেছে। সেই কারণে তাদের বেতন থেকে উৎসে আয়কর কর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এছাড়াও, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তন যথাযথভাবে করার দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫-এর উত্তোলনকারীদের ওপর বর্তাবে, এমনটি উল্লেখ করা হয়েছে পত্রে।

এই নির্দেশনার মাধ্যমে সরকার আয়কর সংগ্রহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার এবং সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বচ্ছভাবে আয়কর কর্তন করার লক্ষ্য স্থির করেছে।

অর্থ বাণিজ্য