যুক্তরাজ্যের ভিসা নিয়ে জালিয়াতি রোধে সতর্কবার্তা দিল ব্রিটিশ হাইকমিশন

যুক্তরাজ্যের ভিসা নিয়ে জালিয়াতি রোধে সতর্কবার্তা দিল ব্রিটিশ হাইকমিশন

জাতীয় ডেস্ক

বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা এবং চাকরি পাইয়ে দেওয়ার নামে ভুয়া দাবি ও প্রলোভন বৃদ্ধির প্রেক্ষাপটে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। আজ রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিশ্চিত ভিসা বা যুক্তরাজ্যের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার হওয়া থেকে বিরত থাকতে নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেউ যদি যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতির ঘটনার সম্মুখীন হন বা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে তা সম্পূর্ণ গোপনীয়তার সাথে নির্দিষ্ট ইমেইল ঠিকানায় (BangladeshVisaFraud@fcdo.gov.uk) জানানোর জন্য অনুরোধ করা হলো। এছাড়া, ভিসা সম্পর্কিত যেকোনো সঠিক, নির্ভরযোগ্য এবং সরকারি তথ্য যাচাইয়ের জন্য শুধুমাত্র যুক্তরাজ্যের অফিশিয়াল ওয়েবসাইট (www.gov.uk) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ