অপরাধ ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেফতারকৃতরা হলেন—দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসা. আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) এবং মো. ফারুক (৩৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধমূলক তৎপরতা রোধে পুলিশের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


