অর্থ বাণিজ্য ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব তথ্য জানান।
প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ডেভেলপার কোম্পানি সিইআইজেড চালুর জন্য তিন থেকে পাঁচ বছর সময় চেয়েছিল। তবে শীর্ষ পর্যায় থেকে দেশের অর্থনৈতিক চাকা দ্রুত সচল করতে ১৮ মাসের সময়সীমা ঠিক করা হয়। চীন সফরের সময় ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয় এবং তারা এই দ্রুত বাস্তবায়নের পরিকল্পনায় সায় দেয়।
আনোয়ারায় নির্মিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণাঙ্গ রূপ পেলে চট্টগ্রামসহ সমগ্র দেশের অর্থনীতিতে বড় ধরণের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেখানে বিদেশি বিনিয়োগের ফলে হাজার হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা চেয়েছে বেজা কর্তৃপক্ষ। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরণের প্রশাসনিক ও সামাজিক নিরাপত্তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক গতি বৃদ্ধির জন্য এই অঞ্চলে বিদেশি মূলধন ও আধুনিক প্রযুক্তি আকর্ষণ করা অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গণ্য হচ্ছে।


