ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির সিদ্ধান্ত স্থগিত, স্বাগত জানাল রিয়াল মাদ্রিদ

ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির সিদ্ধান্ত স্থগিত, স্বাগত জানাল রিয়াল মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক

বিশ্বকাপ ও অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা প্রস্তাবিত সিদ্ধান্ত না মানলে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি দিলে এই নতিস্বীকার করে সংস্থাটি।

পরিকল্পনা প্রত্যাহারের পরও ফিফার অভ্যন্তরীণ সংকট কাটেনি। প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রশাসনিক ভূমিকা নিয়ে ফিফা কাউন্সিল সদস্যরা বিশেষ বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে ফিফার সিদ্ধান্ত পরিবর্তনের পদক্ষেপকে ‘ইতিবাচক’ উল্লেখ করে স্বাগত জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে রিয়াল জানায়, জাতীয় দল ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নিছক আর্থিক সম্পদ হতে পারে না। খেলোয়াড় তৈরি ও রক্ষণাবেক্ষণের প্রধান ব্যয়ভার ক্লাবগুলো বহন করে। ফলে পরিচালনা ব্যয় বা ঝুঁকি না নিয়ে বৈশ্বিক টুর্নামেন্টের ভবিষ্যৎ রাজস্ব বাণিজ্যিক খাতে হস্তান্তরের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। উয়েফার কঠোর অবস্থানের কারণে ফুটবল বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে বলে মনে করে ক্লাবটি।

খেলাধূলা শীর্ষ সংবাদ