রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৯, মামলা ৭১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৯, মামলা ৭১

অপরাধ ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় ৭১টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ২১টি মোবাইল, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি সিম, বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম, ১টি প্রাইভেটকার ও নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ২৬ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ও ৩৫০.৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আইন আদালত শীর্ষ সংবাদ