রাজধানী ডেস্ক
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘সরকারের নির্দেশনা সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই। কে বিএনপি, জামায়াত, এনসিপি করে নদী ভাঙন তা দেখবে না। নদীতে বাঁধ দিলে সবাই উপকৃত হবে।’
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করেছে। এছাড়াও বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছি, এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের এমপি মাহবুবুল আলম সালেহী, ৪- আসনের এমপি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, মমতজ বেগম লিপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নৌপথে চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী ও রাজিবপুর উপজেলার কোদালকাটি নদী ভাঙন এলাকা দিনব্যাপী পরিদর্শন করবেন। সবশেষ তিনি গাইবান্ধার উদ্দেশে রওনা দেবেন।


