ভাসমান হাসপাতাল হচ্ছে বিআইডব্লিউটিসির ৩ জাহাজ

উপকূল ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

জাহাজগুলো হলো- এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধা। এগুলোতে আধুনিক চিকিৎসাসেবার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার নদীবন্দর সদরঘাটের বাদামতলী বিআইডব্লিউটিসি টার্মিনালে জাহাজগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয়