৮ দফা দাবিতে ঢাকা-রংপুর অভিমুখে লং মার্চ শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।
এদিকে, জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঘোষিত ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। লং মার্চে আগে ঘোষিত দাবিগুলোর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।

