কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
রাজধানীর হানিফ ফ্লাইওভারের শেষ মাথা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় পথচারীরা আনুমানিক ২০ বছর বয়সি ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেয় স্থানীয়রা।
সেখান থেকে শাহবাগ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়; এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই মনিরুল জানিয়েছেন, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
রাজনৈতিক অস্থিরতার ‘ভরকেন্দ্র’ ও বিএনপির ক্ষমতার ভবিষ্যৎ
নারী ক্রিকেটের সংস্কার কি শুধু মানুষ বদলেই সীমাবদ্ধ?
হকার উচ্ছেদ কি ঢাকার ‘ভদ্রলোকীকরণ’ প্রক্রিয়ার অংশ?

