সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও দাবি করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।’
বাংলাদেশ অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

