হাসানের পাঁচ উইকেটের শেষের কাছে আফগানিস্তানের ইনিংস

বাংলাদেশ-আফগানিস্তান: একমাত্র টেস্ট, তৃতীয় দিন

আফগানিস্তান ১ম ইনিংস: ৮৬.৪ ওভারে ২২৩/৯

দ্বিতীয় নতুন বলের তিন ওভারের মধ‍্যে চার উইকেট নিয়ে বড় লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।

ইবাদত হোসেন বড় জুটি ভাঙার পর টানা তিন বলে তিন উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় হ‍্যাটট্রিক।

২০০৩ সালে প্রথম হ‍্যাটট্রিক করেন অলক কাপালী, পাকিস্তানের বিপক্ষে। ১০ বছর পর নিউ জিল‍্যান্ডের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন সোহাগ গাজী।

বাংলাদেশের পেসারদের মধ‍্যে টেস্টে প্রথম হ‍্যাটট্রিক করলেন হাসান। তৃতীয় বলে দুর্দান্ত ডেলিভারিতে ইসমাত আলমকে বোল্ড করেন হাসান।

পরের বলে কট বিহাইন্ড হন কাইস আহমাদ। ডাইভ দিয়ে এক হাতে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখেন লিটন দাস।

হ‍্যাটট্রিক বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে একটু কথা বলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। কাইসের মতো গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান জিয়া-উর-রেহমান।

৮৩ ওভারে আফগানিস্তানের রান ৮ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইয়ামিত আহমাদজাই।

দিনের প্রথম তিন ওভার তিন বোলারকে দিয়ে করালেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারে এলো দিনের প্রথম সাফল‍্য।

প্রথম ওভার করে মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে দ্বিতীয় নতুন বল নেন বাংলাদেশ অধিনায়ক। বল হাতে পান হাসান মাহমুদ।

পরের ওভারে আক্রমণে আসেন ইবাদত হোসেন। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে যান ইকরাম। বলের লাইন-লেংথ বুঝতে পারেননি তিনি। ব‍্যাট-প‍্যাডের বিশাল ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে। ভাঙে ২১১ বল স্থায়ী ৮০ রানের জুটি।

১০৩ বলে চার চারে ৩২ রান করেন ইকরাম।

৮২ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইসমাত আলম।

রেহমাত শাহ ও ইকরাম আলিখিলের জুটিতে ব‍্যবধান অনেকটাই কমিয়ে এনেছে আফগানিস্তান। তবে দ্বিতীয় নতুন বলে চোখ রেখে লিড নেওয়ার আশায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে আফগানিস্তান। এখনও ১৩৫ রানে পিছিয়ে রয়েছে তারা।

১৮৬ বলে আট চার ও এক ছয়ে ৮৪ রানে ব‍্যাট করছেন অধিনায়ক রেহমাত। তার সঙ্গে ১৯৪ বল স্থায়ী ৭২ রানের জুটিতে কিপার-ব‍্যাটসম‍্যান ইকরামের অবদান ৯১ বলে তিন চারে ২৬।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

আফগানিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪ (আতাল ১৭, মালিক ৬২, শাহিদউল্লাহ ২০, রেহমাত ৮৪*, শাহিদি ০, ইকরাম ২৬*; হাসান ১৬-৩-৩৬-১, ইবাদত ১১-২-৫০-২, মিরাজ ২০-৭-৩৭-১, তাইজুল ২১-৪-৪৪-০, নাঈম ১০-০-৩৭-০, মুমিনুল ১-০-৬-০)

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

জাতীয়