ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫

অপরাধ ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের তালিকায় রয়েছে—মিরপুরে ৯৯, মতিঝিলে ৭৯, তেজগাঁও ও উত্তরায় ৬১ জন করে, ওয়ারীতে ৫০, গুলশানে ৪৫, রমনায় ৩২, লালবাগে ২৯ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৪ জন।

অভিযানে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ৩টি চাকু ও ১টি কাঁচি জব্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১ জন ভিকটিমকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

আইন আদালত শীর্ষ সংবাদ