ঢাকার চারপাশে নৌপথ সচল ও দূষণ রোধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

ঢাকার চারপাশে নৌপথ সচল ও দূষণ রোধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক

রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল করা এবং নদী দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ এক বিশেষ বৈঠকে ঢাকার চারপাশের নদীর নাব্যতা রক্ষা, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

উক্ত বৈঠকে নৌপথে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়াটার বাস পরিচালনা এবং নদীর পাড়ে নির্মিত ওয়াকওয়ের পাশে পরিবেশবান্ধব বনায়নের বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং দুই সিটি কর্পোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট হ্রাস পাওয়ার পাশাপাশি নগরীর পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ