কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি ৯ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমলেও বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। ৩ হাজার ২৩ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৫ গ্রামের হাজারো মানুষ পানিবন্দী। সরকারি ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
অধ্যাপক পদে পদোন্নতি পেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ জন সহযোগী অধ্যাপক দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন। পদোন্নতির দাবিতে গত এপ্রিলে বেশ কিছুদিন শিক্ষাকার্যক্রম অচল করে দেন ওই শিক্ষকেরা। অবশেষে সেই ২৪ জন শিক্ষকের মধ্যে ২৩ জন অধ্যাপক পদে পদোন্নতি পেলেন।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ও শিশুরা অনিরাপদ বলে দাবি করেছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতারা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিশেষ নারী সম্মেলনে নেতারা স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরেন।
চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী থাকলেও তা টিকবে না। কারণ এ দেশের মানুষ প্রকৃতিগতভাবেই প্রগতিশীল, অসাম্প্রদায়িক। বাংলাদেশের সমাজের গভীরে যে অসাম্প্রদায়িকতা রয়েছে, তাকে জোর করে মুছে দেওয়া যাবে না।

