মক্কার কাছে ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট বুধবার জানিয়েছে, হুথিদের এ ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়।

হুথিদের এ ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিন্দা জানান তিনি।

পোস্টে শাহবাজ শরীফ বলেন, ‘এই ন্যক্কারজনক ও জঘন্য ঘটনায় পাকিস্তানের জনগণ গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। এই নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য কর্মকাণ্ডে আমাদের যে গভীর বেদনা ও দুঃখ অনুভূত হচ্ছে, তা প্রকাশ করার মতো যথেষ্ট শক্তিশালী কোনো শব্দ নেই।’

![Image 1: post](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/online/2026/09/17/my1105/post.jpg)তিনি আরও বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে।

তবে হুথিরা ইসলাম ধর্মের পবিত্র নগরী মক্কায় হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

হুথিদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।

তিনি অভিযোগ করেন, ইয়েমেনে নিজেদের সংকট থেকে মানুষের দৃষ্টি সরাতেই সৌদি আরব এ ধরনের দাবি করছে। একই সঙ্গে মক্কা ও পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র: [আনাদোলু](https://www.aa.com.tr/en/asia-pacific/pakistan-condemns-heinous-attempted-drone-attack-near-mecca/4058698), [ডন](https://www.dawn.com/news/2030341)

* [মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি](https://www.bd-pratidin.com/international-news/2026/09/16/1301238)* [মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি](https://www.bd-pratidin.com/international-news/2026/09/16/1301417)

জাতীয়