ম্যাচ পরিত্যক্ত, না খেলেই এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের ম্যাচ ছিল চীনের বিপক্ষে। তবে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় একটি বলও মাঠে গড়ায়নি, খেলা বাতিল হয়ে যায়। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট কাটে নিগার সুলতানা জ্যোতির দল। আইসিসির বর্তমান টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সেরা দশের দশ নাম্বারে। অন্যদিকে চীনের মেয়েদের অবস্থান ৩৬ এ। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদেই ম্যাচ না খেলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে হওয়ার কথা ছিল মেয়েদের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল চতুর্থ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে জয়ী দলটি সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের। সেই হিসেবে এশিয়া কাপের মতো এশিয়ান গেমসেও ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের। দুই সেমিফাইনালে জয়ীরা ২২ সেপ্টেম্বর স্বর্ণ পদকের লড়াইয়ে নামবে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে দুই সেমিফাইনাল হারা দুটি দল। এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য রৌপ্য পদক জয়। ২০১০ ও ২০১৪ আসরে রৌর্প জয়ের পর ২০২২ আসরে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

জাতীয়