প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
বেশ কয়েকটি খেলা আগে থেকে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের উদ্বোধন আজ (শনিবার)। এ ছাড়া ইংল্যান্ড-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি এবং নিজেদের লিগে বার্সেলোনা ও আর্সেনালের ম্যাচ রয়েছে।
এশিয়ান গেমস বিভিন্ন খেলা সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫
উদ্বোধনী অনুষ্ঠান বেলা ২-৩০ মি., সনি স্পোর্টস ২ ও ৫
ইংলিশ প্রিমিয়ার লিগ টটেনহাম-অ্যাস্টন ভিলা বিকেল ৫-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী
ব্রাইটন-আর্সেনাল রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী
নটিংহাম-কভেন্ট্রি রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী
৩য় টি-টোয়েন্টি ইংল্যান্ড-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ১
লা লিগা সেল্টা ভিগো-রেসিং রাত ১০-৩০ মি., টি স্পোর্টস
সেভিয়া-বার্সেলোনা রাত ১টা, টি স্পোর্টস

