চলতি বছর দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যে আরো অগ্রগতি হবে বলে আশা করছে উভয় পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
ইউনানের প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান এফএও) মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে সোমবার কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানুর সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা তুলে ধরা হয়।
ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কনসাল জেনারেল শাহানাজ আখতার রানু দুই অঞ্চলের বর্তমান সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। এসব ক্ষেত্রে পারস্পরিক সম্পৃক্ততা আরো গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনান এফএওর মহাপরিচালক ইয়াং শাওছেং নবনিযুক্ত কনসাল জেনারেলকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানান।
তিনি বলেন, গত বছর ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চলতি বছর এ বাণিজ্যে আরো ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি নির্ধারিত কনস্যুলার অধিক্ষেত্রে স্থানান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
শাহানাজ আখতার রানু গত ১২ অগাস্ট কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?
কেন বাড়ছে কিশোর অপরাধ: অপ্রতিম হত্যায় সামনে আসা সত্য
মেফ্লাই, লেমিং ও মানুষ: নিছক অস্তিত্ব, নাকি জীবনের অর্থ?
জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে

